×

জাতীয়

অক্টোবরে আসছে মার্কিন প্রাক-নির্বাচন পর্যালোচনা দল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৪ পিএম

অক্টোবরে আসছে মার্কিন প্রাক-নির্বাচন পর্যালোচনা দল

অক্টোবরে আসছে মার্কিন প্রাক-নির্বাচন পর্যালোচনা দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের পরিস্থিতি দেখতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ছয় সদস্যের একটি পর্যালোচনা দল। তারা আগামী ৭ অক্টোবর আসবেন বলে জানিয়েছেন মার্কিন দূতাবাস।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র বায়ার্ন শিলার।

তিনি জানান, দেশটির দুই গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই দলটির সফরের আয়োজন করেছে।

বায়ার্ন শিলার জানান, আগামী ১৩ অক্টোবর পর্যন্ত প্রায় এক সপ্তাহের এই সফরে দলটির সদস্যরা নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও নাগরিক সমাজসহ স্থানীয় বিভিন্ন মহলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

তিনি আরও জানান, প্রতিনিধি দলটির ঢাকা ত্যাগের আগে এখনকার নির্বাচনী পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App