×

জাতীয়

দলের প্রত্যেক কেন্দ্রীয় নেতাকে নির্বাচনমুখী হতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩, ০৮:২১ এএম

দলের প্রত্যেক কেন্দ্রীয় নেতাকে নির্বাচনমুখী হতে হবে

ছবি: সংগৃহীত

দলের প্রত্যেক কেন্দ্রীয় নেতাকে নির্বাচনমুখী হওয়ার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে বুধবার (৪ অক্টোবর) দুপুরে দেশে ফিরে এ নির্দেশনা দেন।

১৬ দিনের সরকারি সফর শেষে গণভবনে পৌঁছালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, চলতি মাসে আমিও ছয়টি জনসভায় অংশ নেব। দায়িত্বপ্রাপ্তদের এলাকায় যেতে হবে। আমরা সরকারে থেকে কী কী করেছি, সেগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে।

এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এ নির্দেশনা দেন। গণভবনে উপস্থিত একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের নির্বাচনী জোর প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়ে বলেছেন, যথাসময়েই নির্বাচন হবে। প্রস্তুত হোন। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সে নির্বাচনে জনগণের রায় নিয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। দলের প্রত্যেক নেতাকর্মীকে ভোটের প্রস্তুতি নিতে হবে। আর যারা এই ভোট ঠেকাতে আসবে তাদের প্রতিহত করতে হবে। সরকারের অর্জনগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে। একই সঙ্গে বিএনপির জঙ্গিবাদ-সন্ত্রাস, অর্থ লুটপাট, আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্মমভাবে হত্যা, হামলা-মামলা, নির্যাতনের চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

জরুরি সংবাদ সম্মেলন দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

আসিফ নজরুল ‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App