×

জাতীয়

নভেম্বরের মধ্যে প্রাথমিকের বই উপজেলায় পৌঁছাবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩, ০৯:০৩ পিএম

নভেম্বরের মধ্যে প্রাথমিকের বই উপজেলায় পৌঁছাবে

প্রাথমিক স্তরের বিনামূল্যের সব ধরণের বই আগামী ৩০ নভেম্বরের মধ্যে উপজেলাগুলোতে পৌঁছাবে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। রবিবার (৮ অক্টোবর) জাতীয় সংসদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ কমিটিকে জানান, আগামী নভেম্বর মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। এজন্য এ বছর আগেভাগে বই সরবরাহ করার পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকের সব বই ৩০ নভেম্বরের মধ্যে দিয়ে দেওয়া হবে উপজেলা পর্যায়ে।

বৈঠকে জানানো হয়, গত সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ১৭ হাজার ৯৬৫টি অতিরিক্ত শ্রেণীকক্ষ তৈরি করা হয়েছে। আরও ৫০ হাজার অতিরিক্ত শ্রেণীকক্ষ তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়গুলোর জমির দলিল, রেকর্ড, পরচা ও খতিয়ান ইত্যাদি হালনাগাদ রাখার জন্য মন্ত্রণালয় একটি কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। একইসঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি সঠিকভাবে রেকর্ড-ভুক্ত করার কার্যক্রম চলমান আছে। সারা দেশের রেকর্ডকৃত প্রাথমিক বিদ্যালয় ৫০ হাজার ১৭৯টি এবং অ-রেকর্ডকৃত ১৩ হাজার ৪০৯টি।

বৈঠকের কার্যবিবরণী সূত্রে জানা গেছে, অনেক বিদ্যালয়ের জমি দাতার নামে রেকর্ড হয়ে আছে। অনেক ক্ষেত্রে জমির দাতার অজান্তে এটা হয়ে থাকে। এখন সমস্যা না হলেও পরবর্তী সময়ে দেখা যাবে- স্কুলের জমি জোর করে দখল করার চেষ্টা করছে। এ জন্য তিনি প্রাথমিক বিদ্যালয়ের দলিল, পরচা ও খতিয়ান হালনাগাদ করার ওপর জোর দেন।

কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য আলী আজম, শিরীন আখতার, ফেরদৌসি ইসলাম ও কাজী মনিরুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেল অনুমোদন, চাপ বাড়বে বেসরকারি খাতে

পে-স্কেল অনুমোদন, চাপ বাড়বে বেসরকারি খাতে

ইরান যুদ্ধের মধ্যেই মার্কিন সামরিক নেতৃত্বে বড় রদবদল

ইরান যুদ্ধের মধ্যেই মার্কিন সামরিক নেতৃত্বে বড় রদবদল

কোনো বাতিলের সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

কোনো বাতিলের সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App