×

জাতীয়

সুইস রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের মধ্যাহ্নভোজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ০৩:৪৬ পিএম

সুইস রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের মধ্যাহ্নভোজ

ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সঙ্গে মধ্যাহ্নভোজ করেছেন বিএনপির তিন নেতা। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ১টায় রাজধানীর বারিধারায় সুইস রাষ্ট্রদূতের বাসভবনে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল অংশ নেন।

মধ্যাহ্নভোজ শেষে দেশের বর্তমান পরিস্থিতি ও দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App