×

জাতীয়

জাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০১৮, ০১:২৭ পিএম

জাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও
নতুন শিক্ষক নিয়োগ বন্ধের দাবি এবং অবিলম্বে সিন্ডিকেট সভার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে রেখেছে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের একাংশ। বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৯ মাস ধরে সিন্ডিকেট সভা হয়নি। আজ রোববার সকাল সাড়ে ৮টা থেকে এ ঘেরাও কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচি চলবে বিকেল ৩টা পর্যন্ত। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে রাখেন তাঁরা। এদিকে, কার্যালয় ঘেরাও থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম নিজ কার্যালয়ে আসেননি। এমনকি কর্মকর্তা ও কর্মচারীরাও নিজ কার্যালয়ে প্রবেশ করতে পারেননি। এ সময় উপাচার্যবিরোধী সংগঠনটির সম্পাদক ও মুখপাত্র সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করে যাচ্ছেন ক্যাম্পাসে। অবিলম্বে উপাচার্য আমাদের দাবিগুলো বাস্তবায়ন না করলে বিশ্ববিদ্যালয়ে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে। প্রায় কয়েক মাস ধরে নানা দাবিতে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে আসছে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাসের বৃহত্তম সাড়ে ৯ লাখ কোটি টাকার বাজেট আসছে

ইতিহাসের বৃহত্তম সাড়ে ৯ লাখ কোটি টাকার বাজেট আসছে

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App