×

জাতীয়

হরতালের সমর্থনে রিজভী-টুকুর নেতৃত্বে যুবদলের মিছিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ০৩:০৭ পিএম

হরতালের সমর্থনে রিজভী-টুকুর নেতৃত্বে যুবদলের মিছিল

ছবি: ভোরের কাগজ

শনিবার ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, গুলিবর্ষণে যুবদল নেতার মৃত্যু এবং অসংখ্য নেতাকর্মীকে আটক ও আহত করার প্রতিবাদে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে একাধিক স্পটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু।

হরতালের সমর্থনে রবিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর নর্দা বাসস্ট্যান্ড থেকে কোকাকোলা, নতুনবাজার আমেরিকান দূতাবাসের সামনে গিয়ে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় রিজভী বলেন, অন্যায়ভাবে বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশ পণ্ড, পুলিশ হত্যা সরকারের নীলনকশার অংশ।

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেন, এই সরকারের পতনের মধ্যে দিয়ে যুবদল নেতা শামীম মোল্লাসহ সকল নেতা-কর্মীদের গুম, খুনের বিচার এই বাংলার মাটিতেই হবে।

নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এসময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম রফিক,সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু, বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সহ-সভাপতি রুহুল আমিন আকিল, যুগ্ম সাধারন সম্পাদক শাহ আলম চৌধুরী, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল, বাড্ডা থানা যুবদল নেতা মো. বাবুল হোসেন মীর সহ অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App