×

জাতীয়

নিরাপত্তা হীনতায় ভুগছেন আফরোজা আব্বাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ০৪:২০ পিএম

নিরাপত্তা হীনতায় ভুগছেন আফরোজা আব্বাস

স্বামীর খোঁজে বার বার সাদা পোষাকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে সদস্যরা বাসায় অভিযান পরিচালনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন আফরোজা আব্বাস। রবিবার (২৯ অক্টোবর) বেলা আড়াইটায় শাহজাহানপুরের বাসায় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাস গণমাধ্যমে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।

তিনি বলেন, গভীর রাত সাড়ে তিনটার দিকে একবার আসছিলো, এখন আবার আসলো। আমি ভয় পাচ্ছি। কারণ আমার বাসায় আগে একবার হামলা হয়েছিলো। সাদা পোশাকে জ্যাকেট পরা মানুষের হামলা করেছিলো। কেউ তো বলতে পারিনি এনারা কাড়া। ওইরকম পোশাক পরে তখন যুব লীগ হামলা করেছিলো। এখন সেই ভয়টাই পাচ্ছি। যেজন্য আপনাদের ডাকা। যা কিছু হউক আপনাদের সামনে হোক, অন্তত নিশ্চিন্ত হই সেই রকম হবে না।

মির্জা আব্বাস বাসায় আছেন কিনা প্রশ্ন করা হলে তার সহধর্মিনী আফরোজা আব্বাস বলেন, 'গতকাল মহাসমাবেশের দিন সকাল বেলাই ও (মির্জা আব্বাস) বাসা থেকে যে গিয়েছে এরপর তো আর আসেনি।'

আপনি কি কোনো শঙ্কাবোধ করছেন এমন প্রশ্নে তিনি বলেন, 'এই কিছুক্ষণ আগে গণমাধ্যমের খবরে দেখলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ নেতাদের নাম শুনলাম। তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।'

পায়ের চোট পেয়ে ব্যান্ডেজ লাগানো আফরোজা আব্বাস হুইল চেয়ার চলাফেরা করেন। বাসার কলাপসিবল গেইটের ভেতর থেকে তিনি গণমাধ্যমর সাথে কথা বলেন।

উল্লেখ্য, ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকার পদত্যাগের এক দফা দাবি মহাসমাবেশ হয়। সমাবেশ শুরুর দেড় ঘণ্টার মধ্যে পুলিশ সমাবেশ পণ্ড করে দেন। এই সমাবেশে সভাপতিত্ব করছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App