×

জাতীয়

আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ প্রকল্পের ডিপিপি অনুমোদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০৭:৩৩ পিএম

আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ প্রকল্পের ডিপিপি অনুমোদন

ছবি: ভোরের কাগজ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ শীর্ষক প্রকল্পের ডিপিপি (১ম সংশোধিত) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর সভায় অনুমোদন পেয়েছে । মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ঢাকা উত্তরের ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত বিশ্বের স্বপ্ন দেখছে। এই প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে উন্নত দেশের মতো আমাদের দেশেও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন নিশ্চিত হবে। বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ। এর ফলে ফেলে দেওয়া বর্জ্য পরিণত হবে সম্পদে। এই প্রকল্পের মাধ্যমে পরিবেশ বান্ধব ও মান সম্মত উপায়ে বর্জ্য সংগ্রহ, পরিবহন, নির্দিষ্ট নিরাপদ স্থানে বর্জ্য ডিস্পোজালের ব্যবস্থা করা হবে। এর ফলে বর্জ্য ব্যবস্থাপনা-জনিত কার্বন নিঃসরণের পরিমাণ হ্রাস হবে।' প্রকল্প সম্পর্কিত তথ্য: প্রকল্পের শিরোনাম:আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ শীর্ষক প্রকল্প (১ম সংশোধিত)। প্রকল্পের ব্যয় মোট: ১২৭২.০৪ কোটি জিওবি: ১২৪৩.৪৮ কোটি নিজস্ব অর্থায়ন: ২৮.৫৬ কোটি প্রকল্পের মেয়াদ: জানুয়ারি ২০২০ হতে ডিসেম্বর ২০২৫ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য: বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের মাধ্যমে ভূমির উপর চাপ কমানো; পরিবেশ বান্ধব ও মানসম্মত উপায়ে বর্জ্য সংগ্রহ, পরিবহন ও নিরাপদে নির্দিষ্ট স্থানে অপসারণের ব্যবস্থাকরণ; বর্জ্য হতে কার্বন নি:সরণের পরিমাণ হ্রাসকরণ। বর্জ্যের পরিমাণ হ্রাস করে সম্পদে রূপান্তর করার লক্ষ্যে ইনসেনারেশন প্লান্ট স্থাপন করা। রিসোর্স রিকভারী সুবিধা স্থাপনের মাধ্যমে ল্যান্ডফিলে বর্জ্যের পরিমাণ কমিয়ে সম্পদে রূপান্তর করা। প্রকল্পের প্রধান প্রধান কার্যক্রম: ৮০ (আশি) একর ভূমি অধিগ্রহণ। ৩০ (ত্রিশ) একর ভূমিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইনসেনারেশন প্লান্ট স্থাপন। ৫০ (পঞ্চাশ) একর ভূমিতে মেডিক্যাল বর্জ্য, ই-বর্জ্য ও Debris ব্যবস্থাপনার জন্য পরিবেশ বান্ধব ল্যান্ডফিল স্থাপন। ভারী যান-যন্ত্রপাতি ক্রয় (হাইড্রোলিক এক্সকেভেটর-৩টি, বুলডোজার, চেইনডোজার-৬টি, লং আর্ম এক্সকেভটর-২টি)। ভূমি উন্নয়ন রাস্তা ও বাঁধ নির্মাণ। প্রকল্পের সুফল: ইনসিনারেশন প্লান্টে প্রতিদিন ৩০০০ টন বর্জ্য পোড়ানোর মাধ্যমে ৪২.৫ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে, যা জাতীয় গ্রিডে যুক্ত হবে। বর্জ্য পোড়ানোর ফলে উৎপন্ন Fly Ash সিমেন্ট ফ্যাক্টরিতে সিমেন্টর Raw Materials হিসেবে এবং Bottom Ash রোড কনস্ট্রাকশন Materials হিসেবে ব্যবহৃত হবে। মাথাপিছু বর্জ্য ডিসপোজালের হার বৃদ্ধি ও সংশ্লিষ্ট রোগের মাত্রা হ্রাস ল্যান্ডফিলের ধারণ ক্ষমতা বৃদ্ধি ও দুর্গন্ধের হার হ্রাস। ল্যান্ডফিলে লিচেট ও মিথেন গ্যাসের হার হ্রাস। মাটি, পানি ও বায়ু দূষণের হার হ্রাস ও সর্বপরি ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে গড়ে তোলা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সোনারগাঁওয়ে মিথ্যা মামলার অভিযোগে গ্রামবাসীর মানববন্ধন

সোনারগাঁওয়ে মিথ্যা মামলার অভিযোগে গ্রামবাসীর মানববন্ধন

ছেলে থেকে মেয়ে হয়েছে ক্রিকেটার, অতঃপর...

ছেলে থেকে মেয়ে হয়েছে ক্রিকেটার, অতঃপর...

সালমান শাহ হত্যা মামলা, ৫ দিনের রিমান্ডে ডন

সালমান শাহ হত্যা মামলা, ৫ দিনের রিমান্ডে ডন

অক্ষয়-প্রিয়াঙ্কার পুরনো প্রেমের গুঞ্জন, বাড়ি ছাড়েন স্ত্রী

অক্ষয়-প্রিয়াঙ্কার পুরনো প্রেমের গুঞ্জন, বাড়ি ছাড়েন স্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App