×

জাতীয়

বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের রুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ০৩:৩৩ পিএম

বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের রুল

ছবি: সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব ও উপ সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (৫ নভেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই। গত ২৪ জুলাই দলটির নিবন্ধনের আবেদন খারিজ করে নির্বাচন কমিশন লেবার পার্টিকে একটি চিঠি দেয়। এরপর দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইমরান হাইকোর্টে রিট দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রেমই নয়, গোপনে বিয়েও করেছিলেন রামগোপাল-ঊর্মিলা

প্রেমই নয়, গোপনে বিয়েও করেছিলেন রামগোপাল-ঊর্মিলা

প্যারাসেইলিংকালে পর্যটকের মৃত্যুর ঘটনায় মন্ত্রীর বিশেষ নির্দেশনা

প্যারাসেইলিংকালে পর্যটকের মৃত্যুর ঘটনায় মন্ত্রীর বিশেষ নির্দেশনা

জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছরের আন্দোলনে: পানিসম্পদমন্ত্রী

জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছরের আন্দোলনে: পানিসম্পদমন্ত্রী

সৌদি জোটে বাংলাদেশের যোগ দেওয়ার কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

সৌদি জোটে বাংলাদেশের যোগ দেওয়ার কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App