×

জাতীয়

পোশাক শ্রমিকদের নুন্যতম মজুরি ১২,৫০০ টাকা প্রস্তাব মালিকপক্ষের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩, ০৩:৪৭ পিএম

পোশাক শ্রমিকদের নুন্যতম মজুরি ১২,৫০০ টাকা প্রস্তাব মালিকপক্ষের

পোশাক শ্রমিকদের জন্য নতুন করে আরও ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে মোট ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ।

মঙ্গলবার (৭ নভেম্বর) সভায় অংশ নেয়া শ্রমিক প্রতিনিধি ও মালিক পক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। সকাল ১১টায় বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও বৈঠক শুরু হয় দুপুর ১২টা ২০ মিনিটে। আর বৈঠক শেষ হয়েছে বেলা দেড়টায়।

এদিন রাজধানীর তোপখানায় অবস্থিত নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের কাছে নতুন করে এই প্রস্তাব তুলে ধরেন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি ও মালিকপক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান।

এর আগের সভায় মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি শ্রমিকদের নিম্নতম মজুরি ২০ হাজার ৩৯৪ টাকার প্রস্তাব করেন। আর মজুরি বোর্ডে পোশাক কারখানার মালিকদের প্রতিনিধি সিদ্দিকুর রহমান ন্যূনতম মজুরি ১০ হাজার ৪০০ টাকা নির্ধারণের প্রস্তাব করেন।

এই প্রস্তাবের শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাবে অনেক পার্থক্য থাকায় বোর্ড প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিদ্ধান্তের অপেক্ষা করেন। এরপর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য শ্রম মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন বোর্ডের চেয়ারম্যান ও মালিকপক্ষ।

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লার সভাপতিত্বে আজকের বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম রনিসহ শ্রমিক নেতারা।

এ বিষয়ে সিদ্দিকুর রহমান বলেন, আজকে একটি প্রস্তাব জমা দিয়েছি। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

এ বিষয়ে জানতে চাইলে শ্রমিক পক্ষের প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি বলেন, আজ দুপুরে নিম্নতম মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মালিকপক্ষের পক্ষ থেকে একটি প্রস্তাব দেয়া হয়েছে। তবে বোর্ডের চেয়ারম্যান এই চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিদ্ধান্তের অপেক্ষা করেন। সেখান থেকে যে সিদ্ধান্ত আসে তার আলোকে প্রস্তাব দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশে ১৪৪ ধারা জারি

বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশে ১৪৪ ধারা জারি

তেজগাঁওয়ে বিশেষ অভিযানে ৪৭ জন গ্রেপ্তার

তেজগাঁওয়ে বিশেষ অভিযানে ৪৭ জন গ্রেপ্তার

কারাগারে সময় টিভির সাবেক এমডি জোবায়ের

কারাগারে সময় টিভির সাবেক এমডি জোবায়ের

কাগজে-কলমে শ্রমিক, বাস্তবে খাল খনন চলছে এস্কেভেটরে

কাগজে-কলমে শ্রমিক, বাস্তবে খাল খনন চলছে এস্কেভেটরে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App