×

জাতীয়

কাকলীতে পুলিশ ফাঁড়ির সামনে বাসে আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ০৮:৫৫ পিএম

কাকলীতে পুলিশ ফাঁড়ির সামনে বাসে আগুন

কাকলিতে বাসে আগুন। ছবি: ভোরের কাগজ

বিএনপি-জামায়াতের তৃতীয় দফার ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচির প্রথম দিনে রাজধানীর কাকলীতে একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৮ নভেম্বর) কাকলী পুলিশ ফাঁড়ির সামনে বাসটিতে আগুন দেয়া হয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, কাকলী পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে রাত ৭টা ৩৩ মিনিটের দিকে রাজধানীর তাঁতীবাজার মোড়ে দিশারী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় পর দিন ২৯ অক্টোবর দলটি সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিনদিন সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয় বিএনপি-জামায়াত। দ্বিতীয় দফায় ৫-৬ নভেম্বর এবং তৃতীয় দফায় ৮-৯ নভেম্বর সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয় বিএনপি-জামায়াত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App