×

জাতীয়

অবরোধের সমর্থনে মালিবাগে ছাত্রদলের পিকেটিং

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ০২:৪৩ পিএম

অবরোধের সমর্থনে মালিবাগে ছাত্রদলের পিকেটিং
সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির ঘোষিত তৃতীয় দফা অবরোধ কর্মসূচির শেষ দিনে বৃহস্পতিবার রাজধানীর মালিবাগ রেলগেট থেকে আবুল হোটেল পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিলটিতে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল।এসময় নেতাকর্মীরা রাস্তায় বসে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। মিছিলে ছাত্রদলের সহসভাপতি মারুফ এলাহী রনি, শ্যামল মালুম, সহসাধারণ সম্পাদক, কাজী সামসুল হুদা, নাসরিন সুলতানা পপি, তিতুমীর কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক কাজী সাইফুল ইসলাম, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি শাহাবুদ্দিন ইমন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক সজিব রায়হান, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ছাত্রদল সভাপতি তারেক হাসান মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্মসম্পাদক নূর আলম ভূঁইয়া ইমন, বিজয় একাত্তর হল ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম কাওসার প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App