×

অর্থনীতি

রমজানে ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০১ পিএম

রমজানে ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক

ছবি : সংগৃহীত

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ১০ ধরনের ভোগ্যপণ্য আমদানিতে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব পণ্য আমদানির ক্ষেত্রে নগদ মার্জিনের (ক্যাশ মার্জিন) হার সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনা অনুযায়ী, বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকদের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে এসব পণ্য আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে মার্জিনের হার নির্ধারণ করবে। পাশাপাশি অভ্যন্তরীণ বাজারে পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এলসি খোলার কার্যক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা দেশের সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসে চাল, গম বা আটা, পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম তেলসহ ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুরের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এ পরিস্থিতিতে আমদানি প্রক্রিয়া সহজ করা, পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে দাম বজায় রাখার লক্ষ্যেই এ বিশেষ সুবিধা দেওয়া হয়েছে।

এ সুবিধার ফলে সংশ্লিষ্ট পণ্য আমদানির ক্ষেত্রে ব্যবসায়ীদের কাছ থেকে উচ্চহারে নগদ অর্থ জমা নেওয়ার পরিবর্তে গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম মার্জিনে ঋণপত্র খোলার সুযোগ দিতে পারবে ব্যাংকগুলো। এতে আমদানিকারকদের প্রাথমিক আর্থিক চাপ কমবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে এবং আগামী ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত দেশের সব ব্যাংকে বহাল থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

৭ নভেম্বরের কনসার্টে জেমসের গানে ‘বঙ্গবন্ধু’, যা বললেন ছাত্রদল সভাপতি

৭ নভেম্বরের কনসার্টে জেমসের গানে ‘বঙ্গবন্ধু’, যা বললেন ছাত্রদল সভাপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App