×

ঢাকা

ঢাকায় র‍্যালিতে গিয়ে অসুস্থ হয়ে বিএনপি নেতা তোফাজের মৃত্যু

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম

ঢাকায় র‍্যালিতে গিয়ে অসুস্থ হয়ে বিএনপি নেতা তোফাজের মৃত্যু

ছবি: ভোরের কাগজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন তোফাজ।

শনিবার (৭ নভেম্বর) খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতার সফর সঙ্গী হয়ে ঢাকায় যান তিনি। পরে মানিকগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তোফাজ্জল হোসেন। এ সময় তাঁকে দ্রুত রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তোফাজ্জল হোসেন তোফাজ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আজিমপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

তাঁর আকস্মিক মৃত্যুর খবরে সিংগাইর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আজ রোববার সকাল ১১টায় সিংগাইর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে তোফাজ্জল হোসেন তোফাজের জানাজা নিজগ্রাম আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। মহুমের জানাজায় শত শত মানুষের ঢল নামে। তার  মৃত্যুতে খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতা ও মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত গভীর শোক প্রকাশ করেছন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

৭ নভেম্বরের কনসার্টে জেমসের গানে ‘বঙ্গবন্ধু’, যা বললেন ছাত্রদল সভাপতি

৭ নভেম্বরের কনসার্টে জেমসের গানে ‘বঙ্গবন্ধু’, যা বললেন ছাত্রদল সভাপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App