×

জাতীয়

বিচার বিভাগীয় তদন্ত দাবি রওশন এরশাদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ০৫:৪৫ পিএম

বিচার বিভাগীয় তদন্ত দাবি রওশন এরশাদের

ছবি: সংগৃহীত

সদ্য অনুষ্ঠিত হওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) ও লক্ষীপুর-৩ সদর আসনের উপনির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।

এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নিবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব ও জাতীয় পার্টির জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসিহ্ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানান তিনি।

রওশন এরশাদ বলেন, গত ৫ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষীপুরে অনুষ্ঠিত হওয়া উপনির্বাচনে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় উক্ত নির্বাচনের ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ উঠে এসেছে।

এ জন্য নির্বাচন কমিশন ওই আসনের গেজেট প্রকাশ স্থগিত রেখে একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে আমি জানতে পেরেছি। আমি মনে করি, এ বিষয়ে একটি বিচার বিভাগীয় তদন্ত হওয়া বাঞ্চনীয়। আমি আশা করি নির্বাচন কমিশন এ বিষয়ে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নিবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App