×

জাতীয়

আ.লীগ থেকে মনোনয়ন ফরম কিনলেন সাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০৫:৪৭ পিএম

আওয়ামী লীগের পক্ষ থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের মনোনয়ন ফরম কিনেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। সাকিব আল হাসানের পক্ষে তার একজন প্রতিনিধি মনোনয়ন ফরমটি সংগ্রহ করেছেন। শনিবার (১৮ নভেম্বর) ঢাকা-১০ এবং মাগুরা-১ ও ২ আসন থেকে তিনি এ মনোনয়ন ফরম কিনলেন। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, সাকিব আল হাসান ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করতে চান। শনিবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। এছাড়া মাগুরা-১ ও মাগুরা-২ আসনের মনোনয়ন ফরমও কিনেছেন সাকিব। খুলনা বুথের দায়িত্বে থাকা শেখ মো. হাসান মেহেদী মাগুরা–১ ও মাগুরা–২ আসনের জন্য সাকিবের মনোনয়ন ফরম কেনার কথা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ঢাকা-১০ আসনে বর্তমান এমপি আওয়ামী লীগের শফিউল ইসলাম মহিউদ্দীন। আর মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শিখর এবং ২ আসনের এমপি বীরেন শিকদার। এর আগে সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে প্রথমে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App