×

জাতীয়

শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম জমা দিচ্ছেন নেতারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ০২:১৬ পিএম

শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম জমা দিচ্ছেন নেতারা
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জ-৩ সংসদীয় আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন। শেখ হাসিনার পক্ষে দলীয় মনোনয়ন ফরম জমা দিতে তার নির্বাচনি এলাকার মনোনীত প্রতিনিধি শহিদুল্লাহ খন্দকার, শেখ কবীর, আকরাম কাজী, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের পার্টি অফিসে যাচ্ছেন। সোমবার দলীয় মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে ৭৩৩টি ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এর মধ্যে সরাসরি ৭০৯টি এবং অনলাইনে ২৪টি ফরম বিক্রি হয়েছে। তৃতীয় দিনে দলীয় ফান্ডে জমা পড়েছে ৩ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা। তিন দিনে ৩ হাজার ১৯ জন মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। এতে দলের ফান্ডে জমা পড়েছে ১৫ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা। আর ৩০০ আসনের বিপরীতে প্রতি আসনে ইতোমধ্যে গড়ে ১০ জনেরও বেশি মনোনয়নপ্রত্যাশী ফরম কিনেছেন। শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App