×

জাতীয়

অবৈধ মদসহ দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ০৬:২০ পিএম

অবৈধ মদসহ দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার

মদ উদ্ধার

অবৈধ মদসহ দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার

মদসহ দুই ভারতীয় গ্রেফতার

রাজধানীর রেডিসন হোটেল এলাকায় বিদেশি মদসহ দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ৪০ বোতল বিদেমি মদসহ তাদের গ্রেফতার করা হয়। আটক দুইজন হলেন, অমিত কুমার সাউ ও মো. আসফাক।

পুলিশ জানায়, গ্রেফতার দুজনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

সোমবার (২৫ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি বিদেশি মদসহ হোটেল রেডিসন এলাকায় অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানে ৪০ বোতল বিদেশি মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় অমিতের কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট ও আসফাকের কাছ থেকে একটি ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, ভারতের পশ্চিমবঙ্গ ও কলকাতা থেকে মদ সংগ্রহ করে ট্রেনে বাংলাদেশে এনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন তারা। পরে তাদের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App