×

জাতীয়

ময়লার স্তূপ থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৪০ পিএম

ময়লার স্তূপ থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে ময়লার স্তূপ থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উদ্যানের ভিতরে কালীমন্দিরের পাশে ময়লার স্তূপ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজ প্রভাকর রায় বলেন, বিকেলে উদ্যানের আনসার সদস্যদের মাধ্যমে সংবাদ পেয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়। নবজাতকটির বয়স আনুমানিক ৪-৫ দিন হবে। তিনি বলেন, একটি লাল কম্বল দিয়ে প্যাঁচানোর পর বাজারের ব্যাগের ভিতর ভরে কেউ সেখানে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App