×

জাতীয়

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০১৮, ১০:৩৪ এএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতি উপজেলার সরাতৈল নামক স্থানে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে যাত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পুর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন। এ ব্যাপারে তিনি জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী পিকআপ ভ্য্যানটি মহাসড়কের সরাতৈল এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হয়। আহত হয় একজন। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। এ দুর্ঘটনার কারণে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয় বলে সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App