×

জাতীয়

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০১৮, ১১:২৯ এএম

চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী বাস ও হাইএস গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ছয়টার দিকে সাতকানিয়া কেরানিরহাট গরুর বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম আব্দুর রাজ্জাক। তিনি সাতকানিয়ার বাসিন্দা। নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আগ্রাবাদ কন্ট্রোল রুমের অফিসার শাহিদুর রহমান বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী হাইএস মাইক্রোর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই হাইএস যাত্রীর মৃত্যু হয়। এই ঘটনায় আরও ৭ যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, খবর পেয়ে সাতকানিয়া ফায়ার স্টেশনের কর্মীরা দুর্ঘটনাকবলিত বাস ও হাইএস গাড়িটি মহসড়ক থেকে উদ্ধার করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত, কারণ জানাল পররাষ্ট্র দপ্তর

মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত, কারণ জানাল পররাষ্ট্র দপ্তর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাত জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাত জনের মৃত্যু

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে

কৃষিমন্ত্রী প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে

ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যা: মামলা দায়ের, সন্দেহভাজন একজন আটক

ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যা: মামলা দায়ের, সন্দেহভাজন একজন আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App