×

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাত জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৪:৪৪ পিএম

২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাত জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশজুড়ে বাড় বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় এই রোগের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে ১ হাজার ৯৮ জন আক্রান্ত হয়েছে। যার মধ্যে ৭৩ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত বলে জানা গেছে।

বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন: মা ও শিশুর পুষ্টি সুরক্ষায় এখনই প্রয়োজন সহজবোধ্য খাদ্য লেবেল

সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৫১ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯৫০ শিশু মারা গেছে।

এছাড়া, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৭৩৬, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৬৫১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ রোগী, যাদের মধ্যে ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অপেক্ষায় সিআইডি

সালমান শাহ হত্যা মামলা ডনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অপেক্ষায় সিআইডি

কমলো স্বর্ণের দাম

কমলো স্বর্ণের দাম

৯ বাংলাদেশির মরদেহ আসছে কাল

সৌদিতে কারখানায় আগুন ৯ বাংলাদেশির মরদেহ আসছে কাল

কারাগারে বিদিশা সিদ্দিক

প্রতারণা মামলা কারাগারে বিদিশা সিদ্দিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App