×

জাতীয়

দিনাজপুরে পুলিশি অভিযানে আটক ৮১

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৭, ০৪:১০ পিএম

দিনাজপুরে অভিযান চালিয়ে ৩৪ মাদক ব্যবসায়ীসহ ৮১ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দিনাজপুর জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটকদের কাছ থেকে ১২৩ পিস ইয়াবা, ৩১ বোতল ফেনসিডিল, ৫৪৫ গ্রাম গাঁজা, ৯৫ পিস অ্যাম্পুল ইনজেকশন, দেড় লিটার চোলাই মোদ উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট থানায় পৃথক ৩৪টি মামলা দায়ের হয়েছে। শনিবার বেলা ১১টায় আটক ৮১ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের ওয়ার্লেস অপারেটর মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App