×

জাতীয়

বঙ্গোপসাগরে নিখোঁজ চার জেলের সন্ধান মিলেছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০১৮, ১১:১৯ এএম

বঙ্গোপসাগরে নিখোঁজ চার জেলের সন্ধান মিলেছে
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির কবলে পড়ে নিখোঁজ থাকা ২০ জেলের মধ্যে জীবিত ৪ জেলের সন্ধান মিলেছে। বাকিদের সন্ধানে কাজ করছে স্থানীয় জনগণ ও প্রশাসন। চৌফলদন্ডীর ইউপি চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল বলেন, চৌফলদন্ডী থেকে সাগরে মাছ ধরতে গিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৭ জন নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে ৪ জনকে স্থানীয় জেলেরা উদ্ধার করেছে। বাকিদের সন্ধান এখনো মেলেনি। উদ্ধার হওয়া জেলেরা হলেন, বেলালের ছেলে মামুন, আব্দুল বারেকের ছেলে মোক্তার আহমদ, নুরুল আলমের ছেলে বেলাল এবং ইসমাঈলের ছেলে দুদু মিয়া। এরা সবাই চৌফলদন্ডী ইউপি দক্ষিণ পাড়ার বাসিন্দা। কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মাস্টার মোস্তাক আহামদ বলেন,ঝড়ো হাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের হিমছড়ি, কলাতলী, শৈবাল, ডায়বেটিকস পয়েন্ট, বাকখাঁলী চ্যানেল, মহেশখালী এবং কুতুবদিয়া চ্যানেলে ১৬টি ফিশিং বোট ডুবির ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়। এ পর্যন্ত ১৭ জন আহতাবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়। কক্সবাজার সদর থানার অপারেশন অফিসার মাইন উদ্দিন বলেন, নিখোঁজদের সন্ধান ও পরিচয়ের ডাটাবেজ তৈরি করা হচ্ছে। এছাড়া ট্রলার মালিক সমিতির সহায়তায় উপকূলের আশপাশে নিখোঁজদের সন্ধান করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর সিদ্ধান্ত

পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর সিদ্ধান্ত

পাঁচ বিভাগে মৌসুমি বায়ুর বিস্তার, সারাদেশে ভারী বৃষ্টির আভাস

পাঁচ বিভাগে মৌসুমি বায়ুর বিস্তার, সারাদেশে ভারী বৃষ্টির আভাস

স্থানীয় নির্বাচনের আইন-বিধি চূড়ান্তে আগামী সপ্তাহে কমিশন সভা ইসির

স্থানীয় নির্বাচনের আইন-বিধি চূড়ান্তে আগামী সপ্তাহে কমিশন সভা ইসির

সকালে মাঠে মানছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

সকালে মাঠে মানছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App