×

জাতীয়

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০১৮, ০১:০৫ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাসচালক মো. পারভেজ (২৯) নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চাষীরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. পারভেজ সোনাইমুড়ী উপজেলার আমকি এলাকার আব্দুর রহিমের ছেলে। এ দুর্ঘটনায় অন্তত ১৭ যাত্রী আহত হয়েছেন। আহতদের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানায়, হিমাচল এক্সপ্রেসের একটি বাস রাতে ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসে। ভোরে বাসটি সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট বাজারে পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে চাপা দেয়। এ সময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই বাসচালক মো. পারভেজ নিহত হন। বাসের ধাক্কায় রাস্তার পাশের আরো ছয়-সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App