×

জাতীয়

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০১৮, ০৩:১৯ পিএম

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২
টাঙ্গাইলের ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় দু্ইজন নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার পৃথক পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন উপজেলার অর্জুনা ইউনিয়নের তারাই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে মো. আমীর আলী (৪০)। স্থানীয়রা জানান, আমীর আলী রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় ভূঞাপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। অপরদিকে একই উপজেলার আগতেরিল্যা গ্রামে ট্রেনে কাটা পড়া এক ব্যক্তির ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ তার নাম পরিচয় শনাক্ত করতে পারেনি। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম মিয়া জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত, কারণ জানাল পররাষ্ট্র দপ্তর

মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত, কারণ জানাল পররাষ্ট্র দপ্তর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাত জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাত জনের মৃত্যু

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে

কৃষিমন্ত্রী প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে

ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যা: মামলা দায়ের, সন্দেহভাজন একজন আটক

ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যা: মামলা দায়ের, সন্দেহভাজন একজন আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App