×

জাতীয়

বালুখালী ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে গলাকেটে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০১৮, ১০:৪৮ এএম

বালুখালী ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে গলাকেটে হত্যা
কক্সবাজার উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্পে শীর্ষস্থানীয় রোহিঙ্গা নেতা আরিফ উল্লাহকে (৪৮) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত আটটার দিকে বালুখালী ১১ নং ক্যাম্পের সি ব্লকে এ ঘটনা ঘটে। পুলিশ ধারণা করছে, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাই লাও মার্মা জানান, খবর পেয়ে ক্যাম্প থেকে রোহিঙ্গা নেতা ও হেড মাঝি আরিফ উল্লাহর লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার। হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে। পরে সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে যাচ্ছেন এমপি ফেরদৌস আহমেদ

পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে যাচ্ছেন এমপি ফেরদৌস আহমেদ

যাত্রী উপচে পড়লেও কেন লোকসানে রেল? প্রশ্ন পলাশ মাহমুদের

যাত্রী উপচে পড়লেও কেন লোকসানে রেল? প্রশ্ন পলাশ মাহমুদের

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢোল-বাদ্য বাজিয়ে নেতাকর্মীদের আনন্দ-মিছিল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢোল-বাদ্য বাজিয়ে নেতাকর্মীদের আনন্দ-মিছিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App