×

জাতীয়

চুয়াডাঙ্গায় যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০১৮, ১২:২৯ পিএম

চুয়াডাঙ্গায় যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় বৃহস্পতিবার সকালে হৃদয় (২৮) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, নিহত হৃদয় জেলা পুলিশের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তার নামে দামুড়হুদা থানাতেই ১৪টি মামলা রয়েছে। তবে নিহতের পরিবারের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় দর্শনার শান্তিপাড়ার জনৈক ইনতাজের দোকানের সামনে থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন হৃদয়কে ধরে নিয়ে যায়। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে দর্শনা রেলগেট সংলগ্ন পরানপুর সড়কের পাশে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ওই লাশটি দর্শনার হঠাৎ পাড়ার হৃদয়ের বলে শনাক্ত করা হয়। দামুড়হুদা থানার মডেল অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, নিহত হৃদয় চুয়াডাঙ্গা জেলা পুলিশের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তার নামে জেলার বিভিন্ন থানায় মাদক, সন্ত্রাসী ও ছিনতাইসহ ১৪টি মামলা রয়েছে। হৃদয়ের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এদিকে নিহতের বাবা বাচ্চু মিয়া ও মা শিরিনা খাতুন জানান, বেশ কিছুদিন আগে মাদকের সাথে হৃদয় সংশ্লিষ্ট থাকলেও বর্তমানে তিনি স্বাভাবিক জীবন-যাপন করতেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App