×

জাতীয়

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০১৮, ১২:২৬ পিএম

নওগাঁয় ট্রাকের ধাক্কায় সাপাহারে দুই জন ও বদলগাছীতে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। নওগাঁর সাপাহারে ট্রাকের ধাক্কায় হিরন (৩০) ও আব্দুস সালাম (২৫) নামে দুই আম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলা সদর গোডাউন পাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সাপাহার থানার ওসি শামসুল আলম শাহ বলেন, নওগাঁ থেকে একটি ধান বোঝায় ট্রাক সাপাহার হয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। অপরদিকে ব্যাটারিচালিত চার্জার ভ্যানে করে যাত্রীরা সাপাহার বাজারে যাচ্ছিলেন।পথে মধ্যে গোডাউন পাড়া মোড়ে ব্যাটারিচালিত চার্জার ভ্যানকে ট্রাকটি ধাক্কা দেয়। এতে চার্জার ভ্যানে থাকা দুই আম ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান। অপর যাত্রীকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য এক ঘটনায় নওগাঁর বদলগাছীতে ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী লাব্বিক হোসেন নামে আট বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মির্জাপুর এলাকার কুসারমাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা ভ্যানচালক মকলেছুর রহমান আহত হয়েছেন। আহত মকলেছুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থালেই লাব্বিকের মৃত্যু হয়। ঘটনার পরই ট্রাকটি ফেলে চালক ও হেলপার পালিয়ে যায় বদলগাছী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন আলী জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App