×

জাতীয়

সিরাজগঞ্জে বিদ্যুতের খুটির সঙ্গে বাসের ধাক্কা লেগে নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০১৮, ১২:০৩ পিএম

সিরাজগঞ্জের কামারখন্দে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে উপজেলার ভদ্রঘাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী রয়েল ডাচ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভদ্রঘাট বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লাগে। এতে ওই বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান। আহত হন ১০ জন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। কামারখন্দ থানার ইন্সপেক্টর (তদন্ত) মাসুদ পারভেজ জানান, দুর্ঘটনার কারণে রাস্তা বন্ধ রয়েছে। পুলিশ কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে রাস্তায় যান চলাচল করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App