×

জাতীয়

রাজধানীর বাড্ডায় ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০১৮, ১০:২৯ এএম

রাজধানীর বাড্ডায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে দু্ইজন নিহত হয়েছেন। ভোর ৪টার দিকে বাড্ডার সাতারকুল এলাকার প্রজাপতি গার্ডেন সংলগ্ন নির্মাণাধীন ভবনের সামনে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন নূর ইসলাম ও অমিত। তাঁদের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। বাড্ডা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড্ডা সাতারকুল এলাকায় সন্ত্রাসীরা অবস্থান করছে খবরে ভোর সাড়ে ৪টার দিকে ওই এলাকায় ডিবি পুলিশ অভিযানে যায়। অভিযানের খবর পেয়ে সন্ত্রাসীরা ডিবি পুলিশের উপর গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় দুই জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢামেকের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App