×

জাতীয়

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০১৮, ১১:০৯ এএম

জয়পুরহাটে উকিলের মোড় নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত দুই জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও সাত জন। নিহতেরা হলেন-কাওসার হোসেন ও মানিক হোসেন। নিহত একজনের বাড়ি দিনাজপুর, আরেকজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। স্থানীয় কয়েকজন ব্যক্তি ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি ভটভটিতে করে নয় জন গরু ব্যবসায়ী রাজশাহী থেকে গরু নিয়ে দিনাজপুরের হিলি হাকিমপুর যাচ্ছিলেন। জয়পুরহাট ও ধামুইরহাটে সীমান্তের কাছে উকিলের মোড়ের কাছে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই কাওসার হোসেন (৪৫) মারা যান। আহতদের জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে মানিক হোসেন (২৫) মারা যান। আহতদের বর্তমানে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জয়পুরহাট সদর থানার পরিদর্শক (এস আই) তদন্ত মুমিনুল হক বলেন, তারা খবর পেয়ে কোকিলের মোড় এলাকায় যান। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করেন হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় দুজন মারা গেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত, কারণ জানাল পররাষ্ট্র দপ্তর

মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত, কারণ জানাল পররাষ্ট্র দপ্তর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাত জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাত জনের মৃত্যু

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে

কৃষিমন্ত্রী প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে

ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যা: মামলা দায়ের, সন্দেহভাজন একজন আটক

ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যা: মামলা দায়ের, সন্দেহভাজন একজন আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App