×

জাতীয়

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০১৮, ১১:০৭ এএম

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরে আটকে থাকা ট্রাকের পেছনে মাছ বোঝাই পিকআপের ধাক্কা লেগে লালচাঁন মিয়া (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ মাছ ব্যবসায়ী। রবিবার (০৫ আগস্ট) ভোর সোয়া ৫টায় সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। লালচাঁন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ভেরাঘাট এলাকার আব্দুল জব্বারের ছেলে। আহতরা হলেন, শফিকুল ইসলাম (৩০), নয়ন মিয়া (৩০), জুলফিকার (৩০), শফিকুল আলম (২৮) ও স্বপন (৫২)। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, মহাসড়কে আটকে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা লেগে লালচাঁন ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ গিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App