×

জাতীয়

নওগাঁর মান্দায় মোটরসাইকেল আরোহী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০১৮, ১১:৩১ এএম

নওগাঁর মান্দায় মোটরসাইকেল আরোহী নিহত
নওগাঁর মান্দা উপজেলায় ট্রাকের ধাক্কায় জাকিরুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (১৯ আগস্ট) সকালে উপজেলার বালুবাজার কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাকিরুল রাজশাহীর তানোর উপজেলার বাউরি বিল্লি গ্রামের সামসুদ্দিনের ছেলে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহাবুব আলম জানান, সকালে জেলার ধামইরহাট উপজেলা থেকে মোটরসাইকেল চালিয়ে মান্দা আসছিল জাকিরুল। পথে উপজেলার বালুবাজার কলেজ মোড় এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি মাহাবুব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App