×

জাতীয়

শিগগরিই কঠোর কর্মসূচি ঘোষণা : মির্জা ফখরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০১৮, ০৩:০৭ পিএম

শিগগরিই কঠোর কর্মসূচি ঘোষণা : মির্জা ফখরুল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শিগগরিই কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমাদের প্রথম শর্ত- খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। নির্বাচন করতে হলে পরিবেশ তৈরি করতে হবে, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার থাকতে হবে, নির্বাচন কমিশন ভেঙে পুনর্গঠন করতে হবে ও সংসদ ভেঙে দিতে হবে। একইসঙ্গে সব দলকে সমান সুযোগ দিতে হবে, নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েন করতে হবে। এটা আমরা বারবার বলছি। বিএনপি মহাসচিব বলেন, আমাদের প্রত্যেক দিনই কোনো না কোনো কর্মসূচি থাকে। আবারও কর্মসূচি আসছে। কঠোর কর্মসূচি আসছে। সময়মতো জানিয়ে দেওয়া হবে। তিনি বলেন, বলা হয় বিএনপি সংকটে আছে, বিএনপি ধ্বংস হয়ে যাবে। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি, বিএনপি এই দেশের জনগণের দল। বিএনপি এ দেশের মানুষের স্বপ্নের দল, হৃদয়ের দল। সাংবাদিক ভাইদের বলতে চাই, দয়া করে আমাদের কথাগুলো জনগণের কাছে পৌঁছে দেবেন। এর আগে ১ সেপ্টেম্বর বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলী এবং অঙ্গসহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এ সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App