×

জাতীয়

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৮ পিএম

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত মাদকবিক্রেতা আলীনূর নিহত হয়েছেন। রবিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে পৌর এলাকার চিলারবাগ গ্রামের বালুর মাঠে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। আলিনূর উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ী মজলিশ গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে। নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন জানান, দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন আলিনূর। পুলিশ তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ব্যর্থ হয়। পরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার তাকে ধরতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। তিনি আরও জানান, রোববার ভোরে সোনারগাঁও থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আলীনূরকে গ্রেপ্তারের জন্য ওই থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক শিকদার চিলারবাগ এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আলীনূর পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ‘বন্দুকযুদ্ধে’ আলীনূর নিহত হন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৩শ’ পিস ইয়াবা, একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও দেড় কেজি গাঁজা উদ্ধার করে। তার বিরুদ্ধে থানায় ১৬টি মাদক ও ৪টি অন্যান্য মামলা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App