×

জাতীয়

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় কাঁচামাল ব্যবসায়ী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৮, ১২:১৪ পিএম

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় কাঁচামাল ব্যবসায়ী নিহত
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় পঙ্কজ দেবনাথ (৫০) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (১৪ অক্টোবর) গভীর রাতে সিরাজগঞ্জ সদর হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে রাত ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযাগ সড়কের কড্ডার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত পঙ্কজ দেবনাথ টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওহাটা গ্রামের বজ্রবাসী দেবনাথের ছেলে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, পাবনা থেকে সবজি বোঝাই ট্রাকে করে টাঙ্গাইল যাচ্ছিলেন পঙ্কজ। ট্রাকটি কড্ডা এলাকায় পৌঁছালে চাকা পাংচার হয়ে গেলে রাস্তার পাশে রেখে মেরামত করছিলেন চালক। এ সময় পেছন থেকে অপর একটি ট্রাক এসে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকের ওপরে থাকা পঙ্কজ নিচে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার কর সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখান তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App