×

জাতীয়

চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন এএসআই আনোয়ার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৮, ১২:৩১ পিএম

চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন এএসআই আনোয়ার
গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় আহত পুলিশের এএসআই আনোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার সকাল ৬টার দিকে জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) তার মৃত্যু হয়। নিহত আনোয়ার হোসেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ লাইনে (ওআর) কর্মরত ছিলেন। তিনি ঢাকার ধামরাই থানার চাওনা এলাকার আব্দুল মজিদের ছেলে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) মো. রুহুল আমিন সরকার জানান, শনিবার দুপুর পৌনে ১টার দিকে পূজার ডিউটি করে মোটরসাইকেলে করে সদর দফতরে ফেরার পথে টঙ্গীর স্টেশন রোডে বাসের ধাক্কায় এএসআই আনোয়ার হোসেন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল ও জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৬টার দিকে তিনি মারা যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App