×

জাতীয়

দিনবদলের যাত্রা শুরু হয়েছে : প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৮, ০২:২৩ পিএম

আর্থ-সামাজিকসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের ক্ষমতায় এনেছে। আমরা নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলাম ‘দিনবদলের সনদ’। আজকে বাংলাদেশে মানুষের জীবনে সত্যি পরিবর্তন হয়েছে এবং দিনবদলের যাত্রা শুরু হয়েছে। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী একথা বলেন। শেখ হাসিনা বলেন, সারাদেশে ব্যাপক উন্নয়নের কাজ চলছে। এই উন্নয়ন জনগণের এবং জনগণের অর্থে। আমরা ব্যাপক উন্নয়ন কাজ হাতে নিয়েছে। উন্নয়নের যে অর্থ আমরা সরবরাহ করছি তার প্রতিটি পাই পাই পয়সা যেন জনগণের কাজে লাগে সেটা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আমরা যারা রাজনীতি করি সব সময় চিন্তা করতে হবে নিজেদের ভাগ্য গড়া নয়, নিজেদের আর্থিক স্বচ্ছলতা নয়, নিজেরা অর্থ-সম্পদে শক্তিশালী হবো তা নয়। বাংলাদেশের মানুষকে কতটুকু দিতে পারলাম, মানুষ কি পেলো, মানুষের ভাগ্য কি পরিবর্তন করতে পেরেছি সেটাই বড় কথা। নির্বাচিত প্রতিনিধির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা যারা নির্বাচিত প্রতিনিধি জনগণের কাছে ভোট চাইতে গিয়েছিলেন, যে ভোট তারা আপনাদের দিয়েছে, তার বিনিময়ে আপনি যত দিন থাকবেন (ক্ষমতায়) তাদের কী দিতে পারলেন, সেই হিসাবটা করতে হবে। আওয়ামী লীগ সভাপতি আরো বলেন, আমরা সরকারে আসার পর সেই চেষ্টাটাই করেছি। যার ফলে আজকে বাংলাদেশের মানুষের জীবনে ভাগ্যের পরিবর্তন হয়েছে, দিনবদলের পালা শুরু হয়েছে। আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ মাদকের হাত থেকে আমাদের পুরো সমাজকে মুক্ত করতে হবে। আমরা সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত দেশ গড়তে চাই। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App