×

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে জুট মিলে অগ্নিকাণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৮, ১০:৫৯ এএম

চাঁপাইনবাবগঞ্জে জুট মিলে অগ্নিকাণ্ড
চাঁপাইনবাবগঞ্জে একটি জুট মিলে আগুন লেগে পুড়ে গেছে বিপুল পরিমাণ পাটজাত দ্রব্য। বুধবার (৩১ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার আমনুরা এলাকায় এ অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস জানায়, ব্যক্তি মালিকানাধীন রাবেয়া জুট মিলের পাটের গুদামে হঠাৎ করে আগুন লাগে। মুহূর্তে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় ৪ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে যায় বিপুল পরিমাণ পাটের সুতা, বস্তা ও মেশিনপত্র। কারখানার শ্রমিকরা দ্রুত বেরিয়ে আসায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছিলেন গ্রেপ্তার রুহুল আমিন

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছিলেন গ্রেপ্তার রুহুল আমিন

সিন্ডিকেটের কালো থাবা ভেঙে দিতে হবে

বিরোধীদলীয় নেতা সিন্ডিকেটের কালো থাবা ভেঙে দিতে হবে

যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের

যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের

একাধিক মন্ত্রী-এমপির পদত্যাগের খবরে কী বলছে বিএনপি

একাধিক মন্ত্রী-এমপির পদত্যাগের খবরে কী বলছে বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App