×

জাতীয়

পদ্মায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৮, ০২:০৯ পিএম

পদ্মায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার
শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের মাঝ পদ্মায় ডাম্প ফেরির ধাক্কায় স্পিডবোট ডুবির ঘটনায় শিশুসহ নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নৌরুটের মাদারীপুরের শিবচর এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করে ডুবুরি ও নৌ-পুলিশ সদস্যরা। এরা হলেন-কিশোরগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী ও গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার পসন্নপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. রাজু (২৫)। তার স্ত্রী লিমা (২০)। শিশু ফাতেমা (৮) পটুয়াখালী জেলার আমিরাবাদ থানার বাউফল থানার রুবেল গাজীর মেয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা আরমান হোসেন জানান, সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল এলাকা থেকেই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App