×

জাতীয়

টেকনাফে র‌্যাবের সঙ্গে 'বন্ধুকযুদ্ধে' দুই মাদক ব্যবসায়ী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৮, ১০:৪৪ এএম

কক্সবাজারের টেকনাফে ট্রাকে করে ইয়াবা পাচারকালে র‌্যাবের সঙ্গে 'বন্ধুকযুদ্ধে' দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে টেকনাফের কেরনতলী স্থলবন্দর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে। নিহত দু'জন হলেন- ময়মনসিংহের কোতুয়ারী এলাকার আবদুল হাকিমের ছেলে আশিকুল জাহাঙ্গীর কোদরত (৩২) ও নারায়রগঞ্জের তুলা বড় মসজিদ এলাকার আবদুল বারেকের ছেলে আরিফ হোসেন (৩০)। টেকনাফ ক্যাম্প-১ এর ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব জানান, সোমবার গভীর রাতে একটি ট্রাকে করে ইয়াবার একটি বড় চালান কক্সবাজার-টেকনাফ সড়ক দিয়ে পাচার হচ্ছে বলে খবর পায় র‌্যাব। এর কিছুক্ষণ পর টেকনাফের কেরনতলী স্থলবন্দর সংলগ্ন এলাকায় র‌্যাবের চেকপোস্টে একটি ট্রাক পৌঁছালে থামার জন্য সংকেত দেওয়া হয়। এ সময় ট্রাকে থাকা লোকজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। প্রায় ৫ মিনিট গুলিবিনিময়ের পর ট্রাকটি ফেলে কয়েকজন লোক পালিয়ে যায়। এরপর ট্রাক থেকে ওই দু'জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় আহত দুই র‌্যাব সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় ১ লাখ পিস ইয়াবা, ২টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড গুলিও উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App