×

জাতীয়

টেকনাফে নিখোঁজ ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৮, ১২:৫১ পিএম

টেকনাফে নিখোঁজ ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার
টেকনাফে গত এক সপ্তাহ আগে সাগর উপকূল হতে নিখোঁজ যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ বাহারছড়ার নোয়াখালীয়াপাড়া বীচ উপকূল থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয় তদন্ত কেন্দ্রের পুলিশ। উদ্ধার মরদেহটি সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে মোহাম্মদ হানিফের (২৮) বলে নিশ্চিত করেছে তার পরিবার। তিনি গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন । স্থাণীয়রা  জানায়, বৃহস্পতিবার সকালে টেকনাফের বাহারছড়ার নোয়াখালী পাড়া বীচে একটি মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। হানিফের স্বজনদের দাবী, গত ৮দিন ধরে হানিফ নিখোঁজ ছিল। তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল। সম্ভাব্য সকল জায়গায় তাকে খোঁজ করা হয়, কিন্তু পাওয়া যাচ্ছিল না। হয়ত কোথাও বেড়াতে গেছে মনে করে থানায় ডায়রী করা হয়নি। নিখোঁজের আট দিনের মাথায় তার মরদেহটি সমুদ্র তীরে মিলেছে। তার বিরুদ্ধে কোন মামলা বা অভিযোগ নেই বলে দাবি করেন তারা। তার বাবা মা বেঁচে নেই, দু’বোন নিয়ে নানাবাড়ি থেকে পাওয়া জমিতে হতদরিদ্র অবস্থায় বাস করতো হানিফ। বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, মরদেহটির সুরতহাল রিপোর্ট তৈরীর পর ময়নাতদন্তের জন্য কক্সসবাজা সদর হাসপাাতালের মর্গে পাঠানো হচ্ছে। মরদেহের বুকেসহ কয়েক জায়গায় গুলির চিহ্ন রয়েছে। তিনি নিখোঁজ ছিলেন কিনা আমরা জানিনা। তার বিরুদ্ধে কোন অভিযোগ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে কোন দুর্বৃত্ত গ্রুপের সাথে সংঘর্ষের তার মৃত্যু হতে পারে। অন্য জায়গায় তাকে মেরে হয়ত নির্জন জায়গা পেয়ে সমুদ্রতীরে ফেলে গেছে হত্যাকারিরা। কারণ, আজ কেউ কোন গুলির আওয়াজ পেয়েছে বলে জানাতে পারেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App