×

জাতীয়

টুঙ্গিপাড়ায় প্রচারণা শুরু প্রধানমন্ত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৫ পিএম

টুঙ্গিপাড়ায় প্রচারণা শুরু প্রধানমন্ত্রীর
জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা ও মোনাজাতের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১২ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা। তার ছোট বোন শেখ রেহানাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন তারা। বিকেলে নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা। তার এই নির্বাচনী সফরে কোটালীপাড়ায় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জনসভায় গোপালগঞ্জের ১৬টি ইউনিয়ন ও পৌরসভা থেকে লক্ষাধিক লোক সমাগম হবে বলে জানান স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এর আগে সকাল সাড়ে আটটায় গণভবন থেকে সড়কপথে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন শেখ হাসিনা। আগামীকাল বৃহস্পতিবার ফিরতি পথে ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী, পাটুরিয়া, মানিকগঞ্জ, ধামরাই, সাভারসহ ১০টি নির্বাচনী এলাকায় প্রচারণায় অংশ নেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App