×

জাতীয়

সিঙ্গাপুরে নেওয়া হবে এবিএম মহিউদ্দিন চৌধুরীকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৭, ১১:৫৫ এএম

উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকেরাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে সিঙ্গাপুরে নেওয়া হবে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। তার ব্যক্তিগত সহকারী ওসমান গনি বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেল ৪টায় তার ফ্লাইট রয়েছে। আমরা বেলা ২টায় স্কয়ার হাসপাতাল থেকে রওয়ানা হবো। চিকিৎসকদের বরাত দিয়ে তার বড় ছেলে ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বাবা আগের চেয়ে ভালো আছেন। উন্নন চিকিৎসার জন্য বিকেলে বাবাকে সিঙ্গাপুরে নিয়ে যাবো। এর আগে রোববার (১১ নভেম্বর) সন্ধ্যা থেকে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী। এরপর অসুস্থতার খবর পেয়ে ওইদিন থেকেই তাকে হাসপাতালে ছুটে যান সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এ সময় মহিউদ্দিনের পরিবারের সদস্য ছাড়াও চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থাও চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন তারা। অসুস্থ হয়ে পড়ার পর গত ১১ নভেম্বর রাতে মহিউদ্দিন চৌধুরীকে বন্দরনগরীর মেহেদীবাগের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে রোববার স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App