×

জাতীয়

ছাত্রদল সাধারণ সম্পাদক আকরামুল হাসান গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৭, ০৩:১২ পিএম

নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে। শুক্রবার বেলা ১২টার দিকে রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাতীয় প্রেসক্লাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে বের হয়ে পুরানা পল্টনের দিকে আসছিলেন আকরাম। এ সময় পুলিশ তাকে আটক করে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক  জানান, মতিঝিল থানার একটি মামলায় তার নামে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে মতিঝিল থানা পুলিশের হাতে হস্তান্তর করা হবে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App