×

জাতীয়

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৭, ১২:২৮ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রান্ত কুমার সাহা (২৫) এক কলেজছাত্র নিহত ও বিজয় ও কায়েস নামের অপর ২ জন আহত হয়েছেন। রোববার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার যশোর-ঝিনাইদহ মহাসড়কের বৈশাখী তেল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। প্রান্ত কুমার সাহা শহরের কলেজপাড়ার প্রকাশ কুমার সাহার ছেলে ও যশোর বিসিএমসি (ইঞ্জিঃ) কলেজের শেষবর্ষের ছাত্র । কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস বিপরিতমুখী মোটরসাইকেল আরোহী ৩ জনকে চাপা দেয়। গুরুতর অবস্থায় কালীগঞ্জ হাসপাতালে নেয়ার পথে প্রান্ত কুমার সাহা মারা যান। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App