×

জাতীয়

গজারিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১২ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কাভার্ডভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় স্বামী ও স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শিশুসহ দুজন। সোমবার দুপুর ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার সিদ্দিকুর রহমান (৭০), তার স্ত্রী জেসমিন সুলতানা (৫৫) ও তাদের মাইক্রোচালক আবদুল্লাহ সরকার (৩৫)। নিহতদের বাড়ি চাঁদপুরের দক্ষিণ মতলব উপজেলার শিবপুরে। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি হাবিবুর রহমান জানান, কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছিল কাভার্ডভ্যানটি ( ঢাকা-মেট্রো-উ-১৪-০৮০৭)। পথে ওই এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-গ-৩১-৮৩৫৮) নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আহত হয় শিশুসহ তিনজন। তাদের উদ্ধার করে ভবেরচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

আপিল বিভাগে বিচারপতি নিয়োগ চেয়ে রাষ্ট্রপতিকে শিশির মনিরের চিঠি

আপিল বিভাগে বিচারপতি নিয়োগ চেয়ে রাষ্ট্রপতিকে শিশির মনিরের চিঠি

অবশেষে অনশন ভাঙার আভাস সোনম ওয়াংচুকের

অবশেষে অনশন ভাঙার আভাস সোনম ওয়াংচুকের

রাজধানীতে হঠাৎ বৃষ্টি, দুর্ভোগে পথচারী ও ফুটপাতের ব্যবসায়ীদের

রাজধানীতে হঠাৎ বৃষ্টি, দুর্ভোগে পথচারী ও ফুটপাতের ব্যবসায়ীদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App