×

জাতীয়

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৭, ১০:২১ এএম

সড়ক দুর্ঘটনায় গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার (নগরহাওলা) এলাকায় পিকআপ ভ্যান চালক (৩২) নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। মঙ্গলবার (২১ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হরিদাস জানান, রাতে ময়মনসিংহগামী ওই পিকআপ ভ্যানটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার (নগরহাওলা) এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অন্য একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এসময় পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পিকআপটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পিকআপ ভ্যানে সোহাগ নামে একটি ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি পাওয়া গেছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App