×

জাতীয়

জয়পুরহাটে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩৬ এএম

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার টাওসারা গ্রামের মাঠে ‘বন্দুকযুদ্ধে’ তোফাজ্জল হোসেন ওরফে ওয়াজেদ (৩৭) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে র‌্যাব দাবি করেছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল হোসেন ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর গ্রামের সরকার পাড়া এলাকার মৃত ওয়াদুদ সরকারের ছেলে। নিহতের বিরুদ্ধে জয়পুরহাট ও নওগাঁ জেলার বিভিন্ন থানায় ১৩টি মাদক, ছিনতাই ও চোরাচালানীর মামলা রয়েছে। জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার আজমল হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে যান। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবের টহলগাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি করলে অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তোফাজ্জলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ১ রাউন্ড গুলি ও ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App